জনপ্রিয় হোম ডেলিভারী অ্যাপের আদলে এবারে কোভিড টেস্টের ভাবনা
দি নিউজ লায়ন; জনপ্রিয় হোম ডেলিভারী অ্যাপের আদলে এবারে কোভিড টেস্টের ভাবনা। শহরের স্বাস্থ্য দপ্তর স্বীকৃত সমস্ত ল্যাবের সঙ্গে অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন গ্রাহকেরা। কোভিড টেস্টের বুকিং থেকে সোয়াব সংগ্রহ করতে- কে আসছেন আপনার বাড়িতে সবটাই জানান দেবে অ্যাপ। ইতিমধ্যেই ডাটাবেস তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানাচ্ছেন এলকন, মাই ডক্টর সংগঠনের তরফে জানাচ্ছেন চিকিৎসক কল্যাণ খান ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত।
সম্প্রতি শিলিগুড়ি শহরে ভুয়ো ল্যাবের নাম করে একাধিক ব্যাক্তিকে কোভিড টেস্টের ভুয়ো রিপোর্ট দিয়ে প্রতারণার বিষয়টি সামনে আসে। পর্দা ফাঁস হয় ভুয়ো ল্যাবের। দেখা যায় কোনো ল্যাবের নাম করে সেই ল্যাবের টেকনিশিয়ান ও প্যাথলজিস্ট চিকিৎসকদের স্বাক্ষর জাল করে কোভিড টেস্টের নামে মানুষকে প্রতারনার জালে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। এমনকি এমন কিছু ল্যাবের নাম করা হচ্ছে যার পুরোটাই আজগুবে তার কোনো বাস্তবিক অস্তিত্ব নেই। এরপরই ল্যাবটরি টেকনিশিয়ান ও ল্যাব মালিক ও মাই ডক্টর অর্থাৎ চিকিৎসকদের সংঠনের তরফে যৌথভাবে বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারকে দ্রুত অপরাধীকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
যদিও সূত্র মারফৎ জানা গিয়েছে এই পুরো কর্মকান্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে প্রাথমিক তদন্তে চিহ্নিত করেছে পুলিশ। তবে বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে। আর এই ভুয়ো জাল থেকে মানুষকে সচেতন করতে এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন দপ্তরে ডিন সন্দীপ সেনগুপ্ত ও মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের চিকিৎসক ও অধ্যাপক কল্যাণ খান জানান অসুস্থ্য মানুষেরা অতিমারি সময়কালে স্বাভাবিকভাবেই চাইবেন যে তাদের বাড়ি থেকে কোভিড টেস্টের জন্য সোয়াব সংগ্রহ করা হোক এবং বাড়ির দরজায় হাতে হাতে রিপোর্ট মিলুক।
আর সেখানেই তারা স্যাম্পেল কালেক্টরদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। মানুষের অসহায়তাকে কাজে লাগাচ্ছে অসাধু ব্যক্তিরা। তাই তারা জানান ইতিমধ্যে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছি। মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে যদি একটি অ্যাপ চালু করার যায় যেখানে শিলিগুড়ি শহরের সমস্ত সরকারি ও বেসরকারি কোভিড টেস্টের যাবতীয় তথ্য ও বুকিং করার সুবিধা থাকবে। তার ডাটাবেস তৈরির কাজও চলছে। ঠিক কোভিড টিকাকরন বা হোম ডেলিভারী সাইটের এপের আদলে কাজ করবে এটি।
এতে মানুষ সহজেই সরাসরি স্বীকৃত ল্যাবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অ্যাপের মারফত ল্যাব কর্তৃপক্ষের তরফে ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে তার বাড়িতে সোয়াব সংগ্রহে ও রিপোর্ট দিতে যাওয়া ল্যাবকর্মীর পরিচয়।

Post a Comment